রূপমদের পরিবার যে ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের শিকার তার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রূপমদের পরিবার নদীভাঙন নামক প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। নদীখাতে পানিপ্রবাহের কারণে পার্শ্বক্ষয়কে নদীভাঙন বলে। এ নদীভাঙন জলবায়ু পরিবর্তন, নদীর প্রবাহপথ ও তীব্র গতিবেগ, নদীর গতিপথ পরিবর্তন, নদীগর্ভে শিলার উপাদান, রাসায়নিক দ্রব্যের উপস্থিতি, বাহিত শিলার কঠিনতা, নদীগর্ভে ফাটলের উপস্থিতি, বৃক্ষ নিধন প্রভৃতি কারণে হয়ে থাকে। উদ্দীপকের রূপমদের এলাকা যমুনা নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর উৎপত্তি তিব্বতের মানস সরোবর থেকে। বর্ষাকালে ঐ শৃঙ্গ থেকে পানি বেশি মাত্রায় প্রবাহিত হয়। এর অধিক পানি 'যমুনা নদী দিয়ে বাহিত হয়। ফলে অতিরিক্ত পানির চাপ তীরবর্তী অঞ্চলে গিয়ে সেখানে ভাঙনের সৃষ্টি হয়। যমুনা নদী বিনুনিসদৃশ নদী। এই নদীর নাব্যতা অনেক কম এবং অনেক স্থানে চর জেগে উঠেছে। যার কারণে অতিরিক্ত পানি নদীতে বাহিত না হয়ে তীরবর্তী অঞ্চলের দিকে গিয়ে সেখানে ভাঙন সৃষ্টি করে। তাছাড়া যমুনা নদীর তীরবর্তী অঞ্চল খাড়া ঢালবিশিষ্ট হওয়ায় সেখানে নদীভাঙন বেশি হয়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
রূপমদের পরিবার যে ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের শিকার তার কারণ ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
