শেয়ারFacebookWhatsApp

রূপমদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে 'কী ধরনের ব্যবস্থা দরকার? তোমার মতামতসহ বিশ্লেষণ কর।

উত্তর: রূপমদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে নদীভাঙন রোধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। উজানে পানি প্রত্যাহার করায় নদীর স্রোত কমে ও পলি জমে যমুনা নদীর তলদেশে ক্রমে ভরাট হয়ে যমুনা নদীতে বহু চর জেগে উঠেছে, যার ফলে নদীর স্বাভাবিক গতিকে ব্যাহত করছে। ঐসব নদীর স্বাভাবিক গতিকে ত্বরান্বিত করার জন্য খননের ব্যবস্থা করতে হবে। সরকারি ও বেসরকারিভাবে নদী ড্রেজিং করে নদীর তলদেশ গভীর করা হলে নদীর ভাঙন অনেকাংশে রোধ করা যাবে। বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত অধিকাংশ নদীই ভারতের উপর দিয়ে এসেছে। তাই নদীভাঙন রোধে অনেক পদক্ষেপ গ্রহণ করা বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য উভয় দেশের যৌথ উদ্যোগেই নদী শাসন ব্যবস্থা গ্রহণ করতে হবে। যমুনা নদী তীরবর্তী অঞ্চলে রূপমদের পরিবারসহ বহু পরিবার নদীভাঙনের শিকার। তাই উপর্যুক্ত বিষয়গুলোসহ নদীর তীরবর্তী অঞ্চলে বনাঞ্চল সৃষ্টি করলে উক্ত এলাকা নদীভাঙন থেকে অনেকটা মুক্ত হবে এবং ঐসব পরিবার পুনরায় বসতি স্থাপন করে স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে পারবে।

SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল

রূপমদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে 'কী ধরনের ব্যবস্থা দরকার?…

উদ্দীপক

রূপমদের পরিবার যমুনা নদীর পাড়ে বসবাস করত। এ বছর এক প্রাকৃতিক দুর্যোগের ফলে তারা ঘরবাড়ি ও ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। রূপমদের পরিবারের মতো আরও অনেক পরিবার রয়েছে যারা এ ধরনের দুর্যোগের শিকার হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে না।

Rajshahi · 2024

উত্তর

বিপর্যয় হলো কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা।

উত্তর

বাংলাদেশের দক্ষিণাঞ্চল ফানেলাকার আকৃতির কারণে অধিক ঘর্ণিঝড় হয়ে থাকে। ঘূর্ণিঝড় কেন্দ্রমুখী ও ঊর্ধ্বমুখী বায়ুরূপে পরিচিত। এর কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং উচ্চচাপ বিরাজ করে। বাংলাদেশে চৈত্র-বৈশাখ মাসে কোনো স্থানে হঠাৎ অধিক তাপের কারণে নিম্নবায়ুচাপের সৃষ্টি হয়। ফলে চারপাশ থেকে মৌসুমি বায়ু সেখানে প্রবাহিত হয় এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। বাংলাদেশের দক্ষিণে ফানেলাকার আকৃতির কারণে এদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রূপমদের পরিবার নদীভাঙন নামক প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। নদীখাতে পানিপ্রবাহের কারণে পার্শ্বক্ষয়কে নদীভাঙন বলে। এ নদীভাঙন জলবায়ু পরিবর্তন, নদীর প্রবাহপথ ও তীব্র গতিবেগ, নদীর গতিপথ পরিবর্তন, নদীগর্ভে শিলার উপাদান, রাসায়নিক দ্রব্যের উপস্থিতি, বাহিত শিলার কঠিনতা, নদীগর্ভে ফাটলের উপস্থিতি, বৃক্ষ নিধন প্রভৃতি কারণে হয়ে থাকে। উদ্দীপকের রূপমদের এলাকা যমুনা নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর উৎপত্তি তিব্বতের মানস সরোবর থেকে। বর্ষাকালে ঐ শৃঙ্গ থেকে পানি বেশি মাত্রায় প্রবাহিত হয়। এর অধিক পানি 'যমুনা নদী দিয়ে বাহিত হয়। ফলে অতিরিক্ত পানির চাপ তীরবর্তী অঞ্চলে গিয়ে সেখানে ভাঙনের সৃষ্টি হয়। যমুনা নদী বিনুনিসদৃশ নদী। এই নদীর নাব্যতা অনেক কম এবং অনেক স্থানে চর জেগে উঠেছে। যার কারণে অতিরিক্ত পানি নদীতে বাহিত না হয়ে তীরবর্তী অঞ্চলের দিকে গিয়ে সেখানে ভাঙন সৃষ্টি করে। তাছাড়া যমুনা নদীর তীরবর্তী অঞ্চল খাড়া ঢালবিশিষ্ট হওয়ায় সেখানে নদীভাঙন বেশি হয়।

উত্তর

রূপমদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে নদীভাঙন রোধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। উজানে পানি প্রত্যাহার করায় নদীর স্রোত কমে ও পলি জমে যমুনা নদীর তলদেশে ক্রমে ভরাট হয়ে যমুনা নদীতে বহু চর জেগে উঠেছে, যার ফলে নদীর স্বাভাবিক গতিকে ব্যাহত করছে। ঐসব নদীর স্বাভাবিক গতিকে ত্বরান্বিত করার জন্য খননের ব্যবস্থা করতে হবে। সরকারি ও বেসরকারিভাবে নদী ড্রেজিং করে নদীর তলদেশ গভীর করা হলে নদীর ভাঙন অনেকাংশে রোধ করা যাবে। বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত অধিকাংশ নদীই ভারতের উপর দিয়ে এসেছে। তাই নদীভাঙন রোধে অনেক পদক্ষেপ গ্রহণ করা বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য উভয় দেশের যৌথ উদ্যোগেই নদী শাসন ব্যবস্থা গ্রহণ করতে হবে। যমুনা নদী তীরবর্তী অঞ্চলে রূপমদের পরিবারসহ বহু পরিবার নদীভাঙনের শিকার। তাই উপর্যুক্ত বিষয়গুলোসহ নদীর তীরবর্তী অঞ্চলে বনাঞ্চল সৃষ্টি করলে উক্ত এলাকা নদীভাঙন থেকে অনেকটা মুক্ত হবে এবং ঐসব পরিবার পুনরায় বসতি স্থাপন করে স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে পারবে।
SSCভূগোল ও পরিবেশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. নদীর পলি অবক্ষেপণের ফলে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করছে iii. বৃষ্টিপাত কমে যাচ্ছে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "E" ও "F" সম্পদের মধ্যে পার্থক্য হলো-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "G" চিহ্নিত সম্পদটি কোন ধরনের সম্পদ?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-বাংলাদেশের শীতলতম মাস কোনটি?জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহবাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "E" ও "F" সম্পউদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "G" চিহ্নিত সমসাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।