উদ্দীপকে 'A [গণিত] বর্ণিত দুর্যোগটির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] বর্ণিত দুর্যোগটি ভূমিকম্প। নিচে ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করা হলো- ১. হঠাৎ কোনো কারণে পাহাড় বা পর্বত থেকে বিশাল কোনো শিলাখণ্ড যদি ভূত্বকের উপর ধসে পড়ে, তখন ভূমিকম্প হয়। ২. কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়। ৩. ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। ৪. পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেওয়ার ফলে প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয়। ৫. অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধি হলে তার প্রভাবে ভূমিকম্প হতে পারে। ৬. অগ্ন্যুৎপাতের সময় জ্বালামুখ দিয়ে প্রবলবেগে বাষ্প, লাভা প্রভৃতি বের হতে থাকে। এর ফলে ভূমিকম্প হতে পারে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে 'A বর্ণিত দুর্যোগটির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

