উদ্দীপকে উল্লিখিত দুর্যোগের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দুর্যোগটি হলো বন্যা। নিচে বন্যার কারণ ব্যাখ্যা করা হলো- বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা অন্যতম। এদেশের মানুষের কাছে বন্যা যেমন ভয়াবহ তেমনি অর্থনৈতিক অবস্থার ওপর অপরিসীম প্রভাব ফেলে। বাংলাদেশ একটি নদীমাতৃক ও বৃষ্টিবহুল দেশ। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২,৩০০ মিলিমিটার এবং ৭০০টি নদী এদেশে জালের মতো বিস্তার করে আছে। বন্যা সাধারণত প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে সংঘটিত হয়। প্রাকৃতিক কারণ : ১. উজানে প্রচুর বৃষ্টি ২. ভৌগোলিক অবস্থান ৩. মৌসুমি জলবায়ুর প্রভাব ৪. নদীর গভীরতা কম ৫. হিমালয়ের বরফগলা পানিপ্রবাহ ৬. বঙ্গোপসাগরের তীব্র জোয়ারভাটা ৭. ভূমিকম্প মানবসৃষ্ট কারণ : ১. নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ কর্তন ২. গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ ৩. অন্যান্য নদীতে নির্মিত বাঁধের প্রভাব ৪. অপরিকল্পিত নগরায়ণ
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুর্যোগের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
