দৃশ্যকল্প-২ ও ৩ এ ঘটা দুর্যোগ দুটির ক্ষয়ক্ষতি মোকাবিলায় কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে কর? মতামত বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ ও ৩ এ ঘটা দুর্যোগ দুটি যথাক্রমে ভূমিকম্প ও বন্যা। ভূমিকম্প ও বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় যেসব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আমি মনে করি, সেগুলো মতামতসহ নিচে বিশ্লেষণ করা হলো- ভূমিকম্পের জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ : ১. ভূমিকম্প সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার করা ২. ভবন নির্মাণে জাতীয় 'বিল্ডিং কোড' এবং কোডের কাঠামোগত অনুসরণ বাধ্যতামূলক করা ৩. শহরে রাজউকের ভবন নির্মাণ প্লান অনুমোদনের নীতিমালা যুগোপযোগী করা ৪. উদ্ধার কাজের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি জেলা প্রশাসকের দপ্তরে সংরক্ষণ করা ৫. ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে স্বেচ্ছাসেবক দল গঠন ও প্রশিক্ষণ প্রদান করতে হবে ৬. ক্ষতিগ্রস্ত এলাকায় ফিল্ড হাসপাতাল স্থাপন ও মহড়া অনুষ্ঠানের ব্যবস্থা করা বন্যার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ : ১. নদীর দু'তীরে বৃক্ষরোপণ করা২. নদীশাসন ব্যবস্থা নিশ্চিত করা৩. বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়নসাধন৪. ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ ও নিষ্কাশন করা৫. শহরে বেষ্টনীমূলক বাঁধ দেওয়া৬. বন্যাপ্রবণ এলাকায় 'আশ্রয় কেন্দ্র' প্রতিষ্ঠা করা উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, দুর্যোগ দু'টির ক্ষেত্রে উল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে হ্রাস পাবে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও ৩ এ ঘটা দুর্যোগ দুটির ক্ষয়ক্ষতি মোকাবিলায় কী কী পদক্ষ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
