“দৃশ্যকল্প-২ ও ৩ এ বর্ণিত ঘটনা পরিবেশের ভারসাম্যহীনতার প্রত্যক্ষ প্রভাবে সৃষ্ট।”- বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বর্ণিত ঘটনা হলো 'খরা' এবং দৃশ্যকল্প-৩ এ বর্ণিত ঘটনা হলো 'অতিবৃষ্টি'। উক্ত দুটি দুর্যোগ পরিবেশের ভারসাম্যহীনতার পরিণতি। সম্পদের অধিক ব্যবহারের ফলে তিন ধরনের বাস্তুসংস্থান বিদ্যমান (জলজ, বনজ, স্থলজ) প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। অতিরিক্ত মাত্রায় সম্পদ ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে উত্তরাঞ্চলে উত্তপ্ততা এবং শৈত্যপ্রবাহ বৃদ্ধি পায়। মানুষের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে কোথাও অতিবৃষ্টি, হচ্ছে আবার কোথাও অনাবৃষ্টি তথা খরা হচ্ছে। অতিবৃষ্টির ফলে ফসলের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে এবং অনাবৃষ্টির ফলে খরা হয়। দীর্ঘদিন খরা থাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। মূলত মানুষের নানামুখী কর্মকাণ্ডের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। বায়ুমণ্ডলে ক্ষতিকর পদার্থ বেশি তৈরি হয়। যার কারণে আবহাওয়ার অসামঞ্জস্য পরিলক্ষিত হয় এবং দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মতো ঘটনা ঘটে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
“দৃশ্যকল্প-২ ও ৩ এ বর্ণিত ঘটনা পরিবেশের ভারসাম্যহীনতার প্রত্যক্ষ প্…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
