প্রবাহ চিত্রের 'A [গণিত] ও 'B [গণিত] উপাদান দুটি আলোচনা কর।
উত্তর: প্রবাহ চিত্রের 'A [গণিত] দ্বারা দুর্যোগব্যবস্থাপনার উপাদান 'সাড়াদান এবং 'B [গণিত] দ্বারা 'পুনরুদ্ধার' কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে। নিম্নে উপাদান দুটি সম্পর্কে আলোচনা করা হলো: দুর্যোগ ব্যবস্থাপনার একটি উপাদান হলো সাড়াদান। এটি দুর্যোগ ব্যবস্থাপনার একটি অংশ মাত্র। দুর্যোগের পরপরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়। সাড়াদান বলতে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে বোঝায়। এক্ষেত্রে দুর্যোগ শেষ হওয়ার মুহূর্তেই এই কার্যক্রম শুরু হয়। কোথায় কতটুকু ক্ষতি হলো তার পরিমাণ নির্ধারণ করা। এছাড়া ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা এবং নিরাপদ আশ্রয়ে নেওয়া এ উপাদানের আওতাভুক্ত। তাছাড়া এদেরকে নিরাপদ আবাসস্থল করে দেওয়াও হলো সাড়াদান কার্যক্রমের অন্তর্ভুক্ত। দুর্যোগ ব্যবস্থাপনার আরেকটি উপাদান হলো পুনরুদ্ধার। দুর্যোগে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদির যে ক্ষতি হয়ে থাকে তা পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকেই পুনরুদ্ধার বোঝায়। এক্ষেত্রে সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাহায্য ও সহযোগিতার প্রয়োজন হয়। সুতরাং বলা যায় যে, দুর্যোগ ব্যবস্থাপনার দুটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সাড়াদান ও পুনরুদ্ধার কার্যক্রম। দুর্যোগের ভয়াবহতাকে মেনে নিয়ে ক্ষয়ক্ষতি হিসাব এবং এর পরবর্তীতে তার পুনর্নির্মাণ তথা সংস্কার কার্যক্রমে এগিয়ে যাওয়ার প্রবণতাই হলো উক্ত দুই উপাদানের কার্যক্রম।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
প্রবাহ চিত্রের 'A ও 'B উপাদান দুটি আলোচনা কর।
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

