দৃশ্যকল্প-১ ও ২ এ বর্ণিত দুর্যোগের পূর্বপ্রস্তুতির ক্ষেত্রে তোমার করণীয় বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বর্ণিত দুর্যোগ হলো ঘূর্ণিঝড় এবং দৃশ্যকল্প-২ এ বর্ণিত দুর্যোগটি হলো ভূমিকম্প। উক্ত দুর্যোগের পূর্বপ্রস্তুতির ক্ষেত্রে আমার করণীয়সমূহ বিশ্লেষণ করা হলো- ১. ঘূর্ণিঝড় শুরুর পূর্বে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের নিরাপদ দূরত্বে নিয়ে যেতে সহযোগিতা করব। ২. নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর জন্য আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করে রাখব। ৩. আশ্রয়কেন্দ্রে প্রয়োজনমতো খাবার ও নিরাপদ পানি নিতে সবাইকে পূর্বেই সচেতন করে দিব। ৪. ভূমিকম্প পূর্ব সংকেত ছাড়া দুর্যোগ হওয়ায় বাড়িতে থাকাকালীন বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করব। ৫. ট্রেনে বা গাড়ির ভেতর থাকাকালীন যদি ভূমিকম্প হয় তবে কোন জিনিস ধরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকব। ৬. লিফটের ভিতর থাকাকালীন ভূমিকম্প হলে দ্রুত নিচে নামার চেষ্টা করব। ৭. বাড়ির বাইরে বড় দালান কোঠার নিচে না দাঁড়িয়ে খোলা মাঠে দাঁড়াতে হবে। ৮. মার্কেট, শপিংমলে থাকলে ভূমিকম্প হলে দ্রুত নিচু হয়ে বসে বা শুয়ে থাকব এবং দ্রুত স্থান ত্যাগ করব। ৯. হাতের কাছে সব সময় লোহা কাটা করাত, পানির বোতল ও আগুন রোধক রাখব। সুতরাং উপরিউক্ত বিষয়গুলোর দিকে লক্ষ রেখে সুস্থ মস্তিষ্কে দুর্যোগের সময় খেয়াল রাখলে ক্ষতির হাত থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যেতে পারে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এ বর্ণিত দুর্যোগের পূর্বপ্রস্তুতির ক্ষেত্রে তোমার ক…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
