চিত্র-২ এ যে প্রাকৃতিক দুর্যোগটি দেখানো হয়েছে তা থেকে পরিত্রাণের জন্য তুমি কী কী পদক্ষেপ নিবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদান কর।
উত্তর: চিত্র-২ এ যে ছবি দেখানো হয়েছে তা ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে। উক্ত দুর্যোগের পূর্ব সংকেত না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়ে থাকে। তথাপিও উক্ত দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য নিম্নোক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে- ১. ভূমিকম্প সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার প্রয়োজন। ২ সারাদেশে ভবন নির্মাণে জাতীয় 'বিল্ডিং কোড' এবং কোডের কাঠামোগত অনুসরণ বাধ্যতামূলক হবে। ৩. ঢাকা শহরে রাজউকের ভবন নির্মাণ প্ল্যান অনুমোদনের নীতিমালা যুগোপযোগী করা প্রয়োজন। ৪. সারাদেশে রাস্তা প্রশস্ত করতে হবে। ৫. ভূমিকম্প পরবর্তী সময়ে উদ্ধার কাজে ব্যবহারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কর্তৃক তালিকা অনুযায়ী যন্ত্রপাতি প্রত্যেক জেলা প্রশাসকের দপ্তরে সংরক্ষণ করতে হবে। ৬. ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে স্বেচ্ছাসেবক দল গঠন ও প্রশিক্ষণ প্রদান করতে হবে। ৭. দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রমের জন্য নৌবাহিনী ও পুলিশ বাহিনীতে 'ডগ স্কোয়াড' রাখা। ৮. ক্ষতিগ্রস্ত এলাকায় ফিল্ড হাসপাতাল স্থাপন ও মহড়া অনুষ্ঠানের ব্যবস্থা করা। ৯. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাথে আবহাওয়া বিভাগের সরাসরি যোগাযোগ রাখা। তাই বলা যায়, উপরোল্লিখিত পদক্ষেপ গ্রহণ করতে পারলে দুর্যোগে ক্ষয়ক্ষতি হতে কিছুটা রক্ষা পাওয়া যাবে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
চিত্র-২ এ যে প্রাকৃতিক দুর্যোগটি দেখানো হয়েছে তা থেকে পরিত্রাণের জন…
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

