নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :জনাব হাসান 'অমি ডিপার্টমেন্টাল' স্টোরে কাজ করে। তার কাজের ক্ষেত্রে পণ্যসামগ্রী বিক্রয়ের জন্য ক্রেতা আকর্ষণ ও ক্রেতাদের আস্থা অর্জন করার জন্য কিছু কৌশল অবলম্বন করে। বিক্রয়ের সময় নারী-পুরুষ ভেদাভেদ না করে উভয়ের সাথে ভালো আচরণ, আন্তরিকতা ও ধৈর্যশীলতার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করেন।Q. সামগ্রিকভাবে জনাব হাসান এর গৃহীত কাজটিকে কী বলে?
ক. বিপণন
খ. বিক্রয়িকতা
গ. বিজ্ঞাপন
ঘ. ভোক্তা বিশ্লেষণ
উত্তর: বিক্রয়িকতা
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · MCQ