উদ্দীপকের Q ও R একই খাদ্য উপাদানের অন্তর্ভুক্ত হলেও এদের কাজগুলো ভিন্ন- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত Q এর খাদ্যগুলো ভিটামিন A এবং R এর খাদ্যগুলো ভিটামিন C এর উৎস। অর্থাৎ Q ও R একই খাদ্য উপাদান ভিটামিন এর অন্তর্ভুক্ত। কিন্তু এদের কাজগুলো ভিন্ন। নিচে তা বিশ্লেষণ করা হলো- ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। প্রকৃতিতে বিদ্যমান বিভিন্ন খাদ্যে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে তন্মধ্যে ভিটামিন A ও ভিটামিন C অন্যতম। ভিটামিন A দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে। দেহের বিভিন্ন আবরণী কলা যেমন- ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদিকে স্বাভাবিক সজীব রাখে। হাড় এবং দাঁতের গঠন ও মাড়ি সুস্থ রাখে। দৃষ্টিশক্তি ঠিক রাখে ও রাতকানা রোগ প্রতিরোধ করে। অপরদিকে ভিটামিন 'C [গণিত] ত্বক, হাড়, দাঁত ইত্যাদি কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথুনি তৈরি করে। শরীরের ক্ষত পুনর্গঠনের কাজে সাহায্য করে। দাঁত ও মাড়ি শক্ত রাখে। ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে। এছাড়া স্নেহ, আমিষ ও অ্যামাইনো এসিডের বিপাকীয় কাজে ভিটামিন 'C [গণিত] গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও রোগ প্রতিরোধ করে। অতএব দেখা যাচ্ছে, ভিটামিন গ্রুপের অন্তর্ভুক্ত হলেও ভিটামিন A ও ভিটামিন C মানবদেহে ভিন্ন ভিন্ন-কাজ সম্পাদন করে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের Q ও R একই খাদ্য উপাদানের অন্তর্ভুক্ত হলেও এদের কাজগুলো ভি…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
