উদ্দীপকের সুষম খাদ্য পিরামিডের B, C ও D গ্রুপ হলো যথাক্রমে আমিষ, ভিটামিন ও খনিজ এবং শর্করা। এদের মধ্যে প্রাণিদেহ গঠনে B অর্থাৎ আমিষ অপরিহার্য। নিচে তা বিশ্লেষণ করা হলো-
প্রাণিদেহের গঠনে আমিষ অপরিহার্য। দেহকোষের বেশিরভাগই আমিষ দিয়ে তৈরি। দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং ইত্যাদি আমিষ দিয়ে তৈরি হয়। প্রাণিদেহের শুষ্ক ওজনের প্রায় ৫০% হচ্ছে আমিষ। কোষের গঠন এবং কার্যাবলি আমিষের সাহায্যে নিয়ন্ত্রিত হয়। আবার মানবদেহে বিদ্যমান কোষগুলোর বিপাক ক্রিয়া অবিরামভাবে চলে। ফলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোষগুলোর কর্মক্ষমতা হ্রাস পায় এবং নষ্ট হয়ে যায়। নতুন কোষ গঠনে উক্ত আমিষ জাতীয় খাদ্য প্রধান ভূমিকা পালন করে। আমিষ দেহের রোগ প্রতিরোধকারী এন্টিবডি উৎপাদনেও মুখ্য ভূমিকা পালন করে।
সুতরাং বলা যায়, প্রাণিদেহ গঠনে আমিষ অপরিহার্য।