শেয়ারFacebookWhatsApp

নিউট্রিয়েন্টস কাকে বলে?

উত্তর: খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয় তাদেরকে একসঙ্গে নিউট্রিয়েন্টস বা পরিপোষক বলে।

SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · সৃজনশীল

নিউট্রিয়েন্টস কাকে বলে?

উদ্দীপক

দশম শ্রেণির শিক্ষার্থী নুপুর পিৎজা, বার্গার, চিপস জাতীয় খাবার খেতে পছন্দ করে। তার ওজন ৭৫ কেজি এবং উচ্চতা ১৫৮ সে.মি.। নুপুর ছুটিতে মামাবাড়ি বেড়াতে গেলে তার ডাক্তার মামা তাকে এসব খাবারের পরিবর্তে শাক-সবজি এবং টাটকা ফল খেতে এবং নিয়মিত শরীরচর্চা করার পরামর্শ দেন।

Rajshahi · 2025

উত্তর

খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয় তাদেরকে একসঙ্গে নিউট্রিয়েন্টস বা পরিপোষক বলে।

উত্তর

ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে এক ধরনের বিষাক্ত উপাদান উৎপন্ন করে। এই বিষাক্ত উপাদানগুলোকে টক্সিন বলে। এই টক্সিনগুলো যখন খাদ্যে উপস্থিত থাকে তখন তা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করে। একেই ফুড পয়জনিং বলা হয়।

উত্তর

দেওয়া আছে, নুপুরের ওজন = ৭৫ কেজি এবং উচ্চতা = ১৫৮ সে. মি. = ১.৫৮ মি. আমরা জানি, বি.এম.আই = দেহের ওজন (কেজি) দেহের উচ্চতা (মিটার)]২ =\frac{৭৫}{(১ . ৫ ৮}^২}=\frac{৭৫}{২.৪৯৬৪}=৩০.০৪ সুতরাং নুপুরের দেহের বি.এম.আই ৩০.০৪।

উত্তর

উদ্দীপকে নুপুর জাঙ্কফুড খেতে পছন্দ করে। এতে সে স্থূলকায় হয়ে পড়ে। নুপুরের মামা তাকে জাঙ্কফুডের পরিবর্তে শাকসবজি ও টাটকা ফল অর্থাৎ রাফেজ বা আঁশযুক্ত খাবার খেতে বলেন এবং একই সাথে নিয়মিত শরীরচর্চা করার পরামর্শ দেন। নিচে মামার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করা হলো- জাঙ্কফুডে প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণিজ চর্বি ও চিনি থাকে। এই চর্বি শরীরে চর্বি কলায় রূপান্তরিত হয় এবং আমাদেরকে অস্বাভাবিকভাবে স্ফীত করে তোলে। আবার অতিরিক্ত চিনি আমাদের দাঁত ও ত্বকের জন্য ক্ষতিকর। অপরদিকে রাফেজ মূলত সেলুলোজ নির্মিত উদ্ভিদ কোষপ্রাচীর। যা পরিপাকে সহায়তা করে, পানি শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে। রাফেজ বা আঁশযুক্ত খাবার বারবার ক্ষুধার প্রবণতা কমাতে কাজ করে। এছাড়া শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে ও দেহের স্থূলতা অনেকাংশে হ্রাস করে। অন্যদিকে নিয়মিত শরীরচর্চার ফলে নুপুরের শরীরের বিভিন্ন দেহতন্ত্র বা জৈবতন্ত্রগুলো সক্রিয় থাকবে, রক্ত চলাচল ক্ষমতা ভালো থাকবে যার মাধ্যমে সে সুস্থ শরীরের অধিকারী হবে। তাই বলা যায়, নুপুরকে দেওয়া তার মামার পরামর্শটি যথার্থ ও যৌক্তিক ছিল।
SSCবিজ্ঞানRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাইনারী কোড ব্যবহার করে কোনটি?

Dinajpur · 2016

  • ইসিজি
  • কম্পিউটার
  • টেলিভিশন
  • এন্ডোস্কোপি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মস্তিষ্কের রক্তক্ষরণ জানার ক্ষেত্রে কোন পরীক্ষা করা হয়?

Dinajpur · 2016

  • এমআরআই
  • এক্সরে
  • ইসিজি
  • আল্ট্রাসনোগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.দেখা ও শোনা উভয়ই ঘটে কোনটিতে?

Dinajpur · 2016

  • রাডার
  • রেডিও
  • টেলিভিশন
  • টেলিফোন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নের উত্তরস দাওঃ question image Q. এ সংকেতের সাহায্যে জানা যায় i. অক্ষর ii. সংখ্যা iii. তথ্য নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নের উত্তরস দাওঃ question image Q. চিত্রটি কোন সংকেতের?

Dinajpur · 2016

  • এনালগ
  • বাইনারি কোড
  • ডিজিটাল
  • অডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পতঙ্গ নিয়ন্ত্রণে SIT-এর ব্যাপক প্রচলন কোন দেশে?

Dinajpur · 2016

  • বাংলাদেশ
  • জাপান
  • ভারত
  • ইরান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?

Dinajpur · 2016

  • RNA
  • নিউক্লিক এসিড
  • DNA
  • নিউক্লিয়াস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ গালিব ৩০ কেজি ভরের একটি স্থিরবস্তুর ওপর ৬০ নিউটন বল প্রয়োগ করে। Q. উদ্দীপকে গালিব বস্তুটির ওপর প্রযুক্ত বলের অর্ধেক বল প্রয়োগ করলে — i. প্রতিক্রিয়া বল বেশি হবে ii. বস্তুর ভর কমে যাবে iii. ত্বরণ কমে যাবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ গালিব ৩০ কেজি ভরের একটি স্থিরবস্তুর ওপর ৬০ নিউটন বল প্রয়োগ করে। Q. উদ্দীপকের বস্তুটির ত্বরণ কত?

Dinajpur · 2016

  • ০.৫মি/সে 2{ }^2
  • ১.৫/সে 2{ }^2
  • ২মি/সে 2{ }^2
  • মি/সে 2{ }^2

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুনামি কোন ভাষার শব্দ?

Dinajpur · 2016

  • ফারসি
  • জাপানি
  • ইংরেজি
  • চাইনিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হয় কত সালে?

Dinajpur · 2016

  • ১৯৯১
  • ১৯৯২
  • ২০০৭
  • ২০০৯

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটিতে শ্বাসমূল পাওয়া যায়?

Dinajpur · 2016

  • সুন্দরবন
  • শালবন
  • সেগুন বন
  • পাহাড়ি বন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাইনারী কোড ব্যবহার করে কোনটি?মস্তিষ্কের রক্তক্ষরণ জানার ক্ষেত্রে কোন পরীক্ষা করা হয়?দেখা ও শোনা উভয়ই ঘটে কোনটিতে?নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নের উত্তরস দাওঃ [চিত্র] Q. এ সংকেতের সাহায্যে জনিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নের উত্তরস দাওঃ [চিত্র] Q. চিত্রটি কোন সংকেতের?পতঙ্গ নিয়ন্ত্রণে SIT-এর ব্যাপক প্রচলন কোন দেশে?ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ গালিব ৩০ কেজি ভরের একটি স্থিরবস্তুর নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ গালিব ৩০ কেজি ভরের একটি স্থিরবস্তুর সুনামি কোন ভাষার শব্দ?বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হয় কত সালে?নিচের কোনটিতে শ্বাসমূল পাওয়া যায়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।