'A [গণিত] তালিকার খাদ্যসমূহের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: A তালিকার খাদ্যসমূহ হচ্ছে ডিম, মাছ, মাংস ও বাদাম যা আমিষ জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। নিচে আমিষের ভূমিকা ব্যাখ্যা করা হলো-প্রাণিদেহে গঠনে আমিষ অপরিহার্য। দেহকোষের বেশির ভাগই আমিষ দিয়ে তৈরি। প্রাণিদেহের শুষ্ক ওজনের প্রায় ৫০% হচ্ছে আমিষ। দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং এগুলো সবই আমিষ দিয়ে তৈরি হয়। তাই আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। এছাড়া আমিষ দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণে মুখ্য ভূমিকা পালন করে, নতুন কোষ উৎপাদনে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ ইত্যাদি জারক রস নিঃসরণে সহায়তা করে। সুস্থ মানসিকতা বিকাশেও আমিষ অপরিহার্য। আমিষের অভাব হলে শিশুদের মধ্যে মানসিক অসুস্থতা দেখা দেয়। উৎসেচক, হরমোন ইত্যাদি গঠনেও আমিষের ভূমিকা রয়েছে। পরিশেষে বলা যায়, A নির্দেশিত আমিষ জাতীয় খাদ্য দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
'A তালিকার খাদ্যসমূহের ভূমিকা ব্যাখ্যা কর।
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
