কী কী পরিবেশগত কারণে মারুফের এ পরিণতি হতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত লক্ষণগুলো থেকে বুঝা যায় মারুফ মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকাসক্ত হওয়ার জন্য শুধু তাকে দায়ী করলে চলবে না, এর জন্য পরিবেশগত নানা বিষয়ও দায়ী। যেমন মারুফ যে পরিবেশে বড় হয়েছে সেখানে হয়তো মাদকের সহজলভ্যতা ছিল। মাদক নিয়ন্ত্রণে কোনো আইনের প্রয়োগ ছিল না। তাছাড়া সমাজে মাদকের ক্ষতিকারক দিক সম্বন্ধে সচেতন মহলের সচেতনতামূলক প্রচারণার অভাব ও সমাজপতিদের মাদকের প্রতি সহনশীলতাও তার এ পরিণতির জন্য দায়ী। এছাড়া সমাজে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ উঠে গিয়ে পাশ্চাত্যের প্রভাব পড়েছে। যা কি-না মারুফের এ পরিণতির জন্য অনেকাংশে দায়ী। অন্যদিকে সমাজে বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়ছে বেকাররা। আর এ হতাশা থেকে মুক্তির জন্য মাদক সেবন করছে তারা। সমাজে নাচ, গান, যাত্রাপালা ইত্যাদি যেখানে মাদকের অবাধ ব্যবহার চলে সেসব পরিবেশও মারুফের এ পরিণতির জন্য বিশেষভাবে দায়ী।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
কী কী পরিবেশগত কারণে মারুফের এ পরিণতি হতে পারে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
