সাবিহা ও নুহার পছন্দের খাবারের মধ্যে কোনটি স্বাস্থ্যসম্মত? তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে সাবিহা ফাস্টফুড খেতে পছন্দ করে যেগুলো খেতে খুব সুস্বাদু মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এ খাবার শরীরের জন্য ভালো নয়। এ খাবারগুলোতে প্রচুর পরিমাণে প্রাণিজ চর্বি ও চিনি থাকে যা অস্বাস্থ্যকর। এছাড়া এসব খাবারে লবণ, কার্বনেটসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেসব খাবারে শরীরের জন্য দরকারি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে সেসব খাবার অধিক পরিমাণে গ্রহণ করলে আমাদের দাঁত ও ত্বক নষ্ট করে দিতে পারে। অন্যদিকে নুহা বাসায় তৈরি খাবার খায়। তার গ্রহণকৃত বা পছন্দনীয় খাবার হচ্ছে সুষম খাদ্য। যেখানে রয়েছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন ও খনিজ উপাদান। বাসায় বিভিন্ন খাবার সহজপাচ্য করে রান্না করা হয় যা গুরুপাক হওয়ার সম্ভাবনা কম থাকে। এসব খাবার দেহ গঠন, বৃদ্ধিসাধন, ক্ষয়পূরণ ও পুষ্টিসহ অন্যান্য শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করতে সহায়তা করে। অতএব, উপর্যুক্ত আলোচনা থেকে এটা বলা যায় যে, স্বাস্থ্যগত দিক দিয়ে সাবিহা ও নুহার পছন্দের খাবারের মধ্যে নুহার খাবারটি স্বাস্থ্যসম্মত।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
সাবিহা ও নুহার পছন্দের খাবারের মধ্যে কোনটি স্বাস্থ্যসম্মত? তুলনামূল…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
