উদ্দীপকের উল্লিখিত রোগগুলোর প্রতিকারের ব্যবস্থা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের তালিকার রোগগুলোর মধ্যে রাতকানা, রিকেটস্ ও বেরিবেরি যথাক্রমে ভিটামিন A, ভিটামিন D ও ভিটামিন [গণিত] এর অভাবে হয়। এ রোগগুলোর প্রতিকারের ব্যবস্থা হিসেবে যে ভিটামিনের অভাবে রোগটি হয়েছে সেই ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। রাতকানা রোগ প্রতিরোধে খেতে হবে ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি যেমন- লালশাক, পুঁইশাক, কচুশাক, পাটশাক, ডাঁটাশাক, কলমিশাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি বিভিন্ন ফল যেমন- আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদি। এছাড়াও ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ ও বিভিন্ন তেলসমৃদ্ধ মাছ বিশেষ করে কড মাছ। আবার ডিমের কুসুম, দুধ, মাখন, বাঁধাকপি, যকৃৎ এবং তেলসমৃদ্ধ মাছ খেলে রিকেটস্ রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। অন্যদিকে বেরিবেরি রোগ থেকে প্রতিকার পেতে থায়ামিন সমৃদ্ধ খাবার যেমন- ঢেঁকিছাঁটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল ও সবজি, ডিম, দুধ, মাছ ইত্যাদি খেতে হবে।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের উল্লিখিত রোগগুলোর প্রতিকারের ব্যবস্থা বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
