উদ্দীপকের উপাদান গ্রুপ থেকে খাদ্যের মেন্যু তৈরি করার সময় তুমি কোন কোন বিষয় খেয়াল রাখবে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের উপাদান গ্রুপ দ্বারা সুষম খাদ্য পিরামিডকে বুঝানো হয়েছে। উক্ত গ্রুপ থেকে খাদ্যের মেন্যু তথা সুষম খাদ্য তৈরির সময় নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে বলে আমি মনে করি- ১. বয়স, কাজকর্ম, নারী-পুরুষভেদে খাদ্যের চাহিদা ও খাওয়ার রুচি: ভিন্ন হয়। মেনু পরিকল্পনার সময় এ দিকগুলো লক্ষ্য রেখে খাদ্যতালিকা প্রস্তুত করতে হবে। ২. আবহাওয়া ও মৌসুম মেনু পরিকল্পনার ওপর প্রভাব বিস্তার করে। মেনুতে সহজলভ্য মৌসুমি খাদ্যদ্রব্য অন্তর্ভুক্ত করা উচিত। ৩. মেনুতে দেহ গঠনের উপযোগী খাদ্য যেমন- মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি রাখতে হবে। ৪. মেনুতে শক্তি ও তাপ সরবরাহকারী, খাদ্য যেমন- চাল, গম, আলু, গুড়, চিনি পরিমাণমতো আছে কি না, তা খেয়াল রাখতে হবে। ৫. মেনুতে প্রয়োজন অনুযায়ী পুষ্টিমান ও ক্যালরি-সংবলিত খাবার আছে কি না সে সম্বন্ধে চিন্তা করতে হবে। ৬. খাদ্য সুষম হয়েছে কি না, মেনু পরিকল্পনার সময় তা লক্ষ রাখতে হবে। ৭. 'মেনু পরিকল্পনার সময় খাদ্যাভ্যাস সম্বন্ধে চিন্তা করতে হবে। ৮. পরিবারের আর্থিক সঙ্গতির দিক চিন্তা করে মেনু প্রস্তুত করতে হবে। ৯. খাদ্যে কীভাবে বৈচিত্র্য আনা যায়, মেনু পরিকল্পনার সময় এ দিকটিও ভাবতে হবে। ১০. মেনু পরিকল্পনার সময় খাদ্য যেন অপচয় না হয় এ দিকটিও লক্ষ রাখতে হবে।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের উপাদান গ্রুপ থেকে খাদ্যের মেন্যু তৈরি করার সময় তুমি কোন ক…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
