উদ্দীপকের B, C ও D স্তরের খাদ্য উপাদানের মধ্যে কোনটি জীবদেহের বিপাকীয় কাজের জন্য শক্তি উৎপন্ন করে এবং এর পুষ্টিগত গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পিরামিডে B, C ও D স্তরের খাদ্য উপাদানগুলো হলো যথাক্রমে আমিষ, ভিটামিন ও খনিজ এবং শর্করা। এসব, খাদ্য - উপাদানের মধ্যে D অর্থাৎ শর্করা জীবদেহের বিপাকীয় কাজের জন্য শক্তি উৎপন্ন করে। নিচে শর্করার পুষ্টিগত গুরুত্ব বিশ্লেষণ করা হলো-শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। আমাদের শরীরের পুষ্টিতে শর্করার অনেক বড় ভূমিকা রয়েছে। শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায় এবং তাপশক্তি উৎপাদন করে। জীবদেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটি শর্করা জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। গ্লাইকোজেন জাতীয় শর্করা প্রাণিদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা, এটি আঁশযুক্ত খাদ্য এবং এটি আমাদের দৈনন্দিন মলত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। এছাড়া খাদ্যে প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো সংশ্লেষ বা তৈরি হয়।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের B, C ও D স্তরের খাদ্য উপাদানের মধ্যে কোনটি জীবদেহের বিপাক…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
