চিত্রের 'B [গণিত] প্রাণীটি প্রচুর পরিমাণে কমে গেলে মানবদেহের বৃদ্ধি ব্যাহত হতে পারে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে B চিত্রের উপাদানটি হলো মাছ। হাজার হাজার জলজ প্রাণীর মধ্যে মাছ আমাদের সবচেয়ে পরিচিত একটি জলজ প্রাণী।মাছ প্রোটিন সরবরাহের প্রধান উৎস। প্রোটিন আমাদের বেড়ে ওঠা, বিভিন্ন অঙ্গের গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। শরীরের প্রয়োজনীয় প্রোটিনের শতকরা ৮০ ভাগই আমরা মাছ থেকে পেয়ে থাকি। নতুন কোষ উৎপাদনে প্রধান ভূমিকা পালন করে প্রোটিন। রক্তের হিমোগ্লোবিন তৈরিতে প্রোটিন কাজ করে। দেহ গঠনে সাহায্যকারী উৎসেচক ও হরমোন গঠনেও প্রোটিনের ভূমিকা রয়েছে। প্রানিকোষের শুষ্ক ওজনের শতকরা ৫০ ভাগই প্রোটিন। তাই মাছ কমে গেলে আমরা শরীরের প্রয়োজনীয় প্রোটিন পাব না, ফলে দৈহিক বৃদ্ধি ব্যাহত হবে এবং জৈবিক প্রক্রিয়া ও ঠিকমতো ঘটবে না।অতএব আলোচনা থেকে বলা যায়, মাছ কমে গেলে গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান সংকটে পড়বে।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
চিত্রের 'B প্রাণীটি প্রচুর পরিমাণে কমে গেলে মানবদেহের বৃদ্ধি ব্যাহ…
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
