A ও B এর ফলাফল এক হলেও প্রকৃতি ভিন্ন- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যানুযায়ী, দুর্যোগ-B হলো ভূমিকম্প এবং দুর্যোগ-A হলো টর্নেডো। ভূমিকম্প ও টর্নেডো ভিন্ন প্রকৃতির দুর্যোগ হলেও এদের ক্ষয়ক্ষতির ফলাফল একই রকম। নিচে তা বিশ্লেষণ করা হলো-ভূমিকম্প হলো পৃথিবীর ভেতরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যা ভূপৃষ্ঠে আকস্মিক আন্দোলন সৃষ্টি করে। ভূমিকম্প কয়েক সেকেন্ড থেকে মিনিটখানেক পর্যন্ত স্থায়ী হতে পারে এবং পর্যায়ক্রমে একাধিকবার ঘটতে পারে। এটি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কোনো একটি দেশ বা অঞ্চল সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। পক্ষান্তরে টর্নেডোর ক্ষেত্রে প্রচণ্ড বেগে বাতাস ঘূর্ণির আকারে প্রবাহিত হয় এবং এর ধ্বংসযজ্ঞরূপ ভয়াবহ। টর্নেডোর বিস্তার মাত্র কয়েক মিটার হলেও দৈর্ঘ্য ৫-৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।ভূমিকম্পের মতো টর্নেডোও হঠাৎ করে আসে এবং অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট এলাকা বা জনপদ নিশ্চিহ্ন করে দিতে পারে।সুতরাং বলা যায়, ভূমিকম্প ও টর্নেডো ভিন্ন প্রকৃতির দুর্যোগ হলেও এদের ধ্বংসযজ্ঞ বা ফলাফল একই রকমের।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
A ও B এর ফলাফল এক হলেও প্রকৃতি ভিন্ন- বিশ্লেষণ কর।
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
