উদ্দীপকের খাবারগুলো নোমানের কী সমস্যা তৈরি করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য অনুযায়ী নোমান প্রায়ই বার্গার, পিৎজা, চিপস্ খায় যা ফাস্ট ফুড হিসেবে জনপ্রিয়। এগুলো এমন এক ধরনের খাবার, যা স্বাস্থ্যগত মূল্যের চেয়ে এর স্বাদের দিকে বেশি লক্ষ রেখে উৎপাদন করা হয়। এ ধরনের খাদ্য খেতে খুব মজাদার হলেও স্বাস্থ্যের জন্য এগুলো একদমই ভালো নয়।জাঙ্ক ফুডে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণিজ চর্বি ও চিনি থাকে।আমরা যখন অধিক পরিমাণে চর্বিজাতীয় খাবার বা জাঙ্ক ফুড খাই, তখন আমাদের দেহ এগুলোকে চর্বিকলায় রূপান্তরিত করে। এতে দেহ স্থূলকায় হয়ে পড়ে। তাছাড়া এসব খাদ্যে বিদ্যমান অধিক পরিমাণে চিনি দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। এছাড়াও জাঙ্ক ফুডে দেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থের অভাব থাকে। এ ধরনের খাদ্য গ্রহণের ফলে দেহ স্থূল হয়ে পড়ে।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের খাবারগুলো নোমানের কী সমস্যা তৈরি করবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
