উদ্দীপকের 'B [গণিত] ও 'C [গণিত] নির্দেশিত উপাদানদ্বয়ের মধ্যে কোনটি মানবদেহের জন্য অধিক গুরুত্বপূর্ণ? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত B ও C নির্দেশিত উপাদান দুটি হলো যথাক্রমে পানি ও রাফেজ। মানবদেহের জন্য এ দুটি উপাদানের বেশ গুরুত্ব রয়েছে।মানবদেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজে পানির সহায়তা লাগে। আমাদের দেহে ওজনের ৬০- ৭৫% পানি। আমাদের রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড় ইত্যাদি প্রতিটি অঙ্গ গঠনের জন্য পানির প্রয়োজন। দেহকোষ গঠন ও কোষের যাবতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো পানি ছাড়া কোনোভাবেই সম্ভম্ব নয়। পানির মাধ্যমে শরীর গঠনের নানা প্রয়োজনীয় উপাদান দেহের সর্বত্র পরিবাহিত হয়। এটি জীবদেহে দ্রাবকের কাজ করে। পানি খাদ্য উপাদানের পরিপাক ও পরিশোষণে সাহায্য করে। বিপাকের ফলে দেহে উৎপন্ন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি শরীরের জন্য ক্ষতিকর ও বিষাক্ত পদার্থগুলোকে পানি মূত্র ও ঘাম হিসেবে দেহ থেকে নিষ্কাশন করে। এছাড়া পানি দেহ থেকে ঘাম নিঃসরণে ও বাষ্পীভবনের দ্বারা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অন্যদিকে, রাফেজ পানি শোষণ করে এবং পরিপাকে সহায়তা করে। শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে রাফেজ ভূমিকা রাখে। এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। বারবার ক্ষুধার প্রবণতা কমাতে কাজ করে। রাফেজযুক্ত খাদ্য গ্রহণে পিত্তথলির রোগ, খাদ্যনালি ও মলাশয়ের ক্যানসার, অশ্ব, অ্যাপেন্ডিকস, হৃদরোগ ও স্থূলতা অনেকাংশে হ্রাস করে।সর্বোপরি বলা যায়, সুস্থ দেহ ও বিপাকীয় ক্রিয়া স্বাভাবিক রাখার জন্য পানি ও রাফেজের গুরুত্ব অপরিসীম।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের 'B ও 'C নির্দেশিত উপাদানদ্বয়ের মধ্যে কোনটি মানবদেহের জন…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
i. ভিটামিন 'এ' দেহের স্বাভাবিক গঠন ও বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে। এই ভিটামিনটি দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। এছাড়া দেহে রোগের সংক্রমণ প্রতিরোধে এ ভিটামিনটি সহায়তা করে।
ii. দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাক কাজ, প্রজনন ইত্যাদি সম্পন্ন করার জন্য ভিটামিন-বি কমপ্লেক্স অত্যাবশ্যক। iii.দাঁত ও মাড়ি শক্ত রাখতে এবং স্নেহ, আমিষ ও অ্যামাইনো এসিডের বিপাক কাজে ভিটামিন 'সি' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
iv. ভিটামিন 'ডি' সূর্যালোকের অতি বেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়।
v.ভিটামিন 'ই' হলো এন্টি অক্সিডেন্ট, যা ধমনিতে চর্বি জমা রোধ করে এবং সুস্থ ত্বক বজায় রাখে।সুতরাং, মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক বৃদ্ধির জন্য ভিটামিন অপরিহার্য।
উত্তর
