C-এর কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের দুর্যোগ-C হলো এসিড বৃষ্টি। এসিড বৃষ্টি সৃষ্টির জন্যপ্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ জড়িত। প্রাকৃতিক কারণসমূহের মধ্যে রয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, বজ্রপাত, গাছপালার পচন ইত্যাদি। এসব প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয়, যা পরে বাতাসের অক্সিজেন ও বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে যথাক্রমে নাইট্রিক এসিড ও সালফিউরিক এসিড তৈরি করে। একইভাবে বিভিন্ন শিল্পকারখানা বিশেষ করে কয়লা বা গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা অন্যান্য শিল্পকারখানা, যানবাহন, গৃহস্থালির চুলা ইত্যাদি উৎস থেকেও সালফার ডাইঅক্সাইড নির্গত হয়, যা এসিডে পরিণত হয় এবং বৃষ্টির পানির সাথে মিশে এসিড বৃষ্টির সৃষ্টি করে। পানিতে এসিড থাকলে তার pH মান হয় ৭-এর কম। এসিড বৃষ্টির হলে এসিড মিশ্রিত পানি মাটিতে মিশে যায় এবং মাটির pH মান কমিয়ে দেয়।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
C-এর কারণ বর্ণনা কর।
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
