মনিরের প্রতি তাঁর পরিবারের আচরণ কেমন হওয়া উচিত বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকের মনিরের ঘাতক রোগ AIDS হয়েছে। এইডস আক্রান্ত মনিরের প্রতি তার পরিবারের আচরণ সহানুভূতিশীল ও সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত বলে আমি মনে করি।মনিরের রক্তে HIV ভাইরাস সংক্রমণের ফলে AIDS হয়েছে। এর আক্রমণে দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে মনিরের শরীরে নানা রকমের জটিল রোগ যেমন শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ, টিউমার প্রভৃতির সংক্রমণ দেখা দিতে পারে। এছাড়া, মনির সামাজিক নানা বৈষম্যের মুখোমুখি হতে পারে। এইডস সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে অনেকেই এইডস রোগীদের এড়িয়ে চলে, স্বাভাবিকভাবে মেশে না, কথা বলে না। পরিবার ছাড়াও কর্মক্ষেত্রে এ ধরনের বৈষম্যের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে। এক্ষেত্রে মনিরের পরিবারের সকলে এইডস সম্পর্কে সচেতন হতে হবে এবং তার সাথে স্বাভাবিক আচরণ করতে হবে। এ সময়ে তার বেশি বেশি শারীরিক ও মানসিক যত্ন নিতে হবে।তাই বলা যায়, এইডস আক্রান্ত মনিরের প্রতি তার পরিবারের সহানুভূতিশীল, সহনশীল, স্বাভাবিক আচরণ করা উচিত।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
মনিরের প্রতি তাঁর পরিবারের আচরণ কেমন হওয়া উচিত বলে তুমি মনে কর?
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
