“রামিছা ও রাহেলার সমস্যার কারণ বিভিন্ন ভিটামিন"-উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রামিছা সন্ধ্যার সময় চোখে দেখে না, লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হয়েছে। যা ভিটামিন A এর অভাবে ঘটে।ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয়। এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার হতে পারে। এ অবস্থাকে, জেরপথ্যালমিয়া রোগ বলে। এ রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। ভিটামিন A-এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে। ভিটামিন A এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এমনকি অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি উপসর্গও দেখা দেয়।অপরদিকে রাহেলার শরীরের ক্ষত শুকাতে দেরি হয় এবং দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। এ সমস্যা ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে।ভিটামিন C মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন। এটি মানবশরীরে সঞ্চিত অবস্থায় থাকে না বলে প্রতিদিন আমাদের ভিটামিন C গ্রহণ করা উচিত। ভিটামিন C এর অভাবে স্কার্ভি রোগ হয়। এ রোগে মাড়ি দিয়ে রক্ত পড়ে। ভিটামিন C পর্যাপ্ত পরিমাণে না পেলে অস্থির গঠন মজবুত হতে পারে না, ত্বকে ঘা হয় এবং ক্ষত শুকাতে দেরি হয়। ভিটামিন C এর অভাবে দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেল উঠে যায় এবং দাঁত দুর্বল হয়ে ঝরে পড়ে। এছাড়া ভিটামিন C এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
“রামিছা ও রাহেলার সমস্যার কারণ বিভিন্ন ভিটামিন"-উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
