উদ্দীপকের 'A [গণিত] গ্রুপের খাদ্যের পুষ্টিগত গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত 'A [গণিত] জাতীয় খাদ্যগুলো হলো শর্করা জাতীয় খাদ্য। নিচে শর্করা জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব ব্যাখ্যা করা হলো-শরীরে পুষ্টি সাধনের জন্য মানুষের প্রধান খাদ্য হচ্ছে শর্করা। খাদ্যের এ উপাদানটি শরীরের কর্মক্ষমতা বাড়ায় এবং তাপ শক্তি উৎপাদন করে।বেঁচে থাকার জন্য অপরিহার্য শ্বসন প্রক্রিয়ায় বায়ু থেকে আমরা যে অক্সিজেন গ্রহণ করি তা ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায়। রক্তের লোহিত কণিকা এই অক্সিজেন আমাদের শরীরের কোষে পৌঁছে দেয় যা শর্করার উৎস গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তাপশক্তি উৎপন্ন করে। এই তাপ শক্তি আমাদের সকল শক্তির উৎস। জীবদেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটি শর্করা জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। গ্লাইকোজেন জাতীয় শর্করা প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা যা আমাদের দৈনন্দিন মলত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। এছাড়া খাদ্যে প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো সংশ্লেষ বা তৈরি হয়।তাই বলা যায়, 'A [গণিত] দ্বারা নির্দেশিত শর্করা জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব অপরিসীম।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের 'A গ্রুপের খাদ্যের পুষ্টিগত গুরুত্ব ব্যাখ্যা কর।
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
