যে সমস্ত লোক বেশি পরিশ্রম করে তাদের জন্য চার্ট-২ এর খাদ্য অত্যাবশ্যক- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চার্ট-২ এর খাদ্য হলো স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য উপাদান। পরিশ্রমী ব্যক্তিদের জন্য এ জাতীয় খাদ্যের অত্যাবশ্যকীয়তা নিচে ব্যাখ্যা করা হলো- মানুষের বয়স, ওজন ও পরিশ্রম অনুযায়ী খাদ্য বাছাই করতে হয়। যেসব ব্যক্তি দেহের শক্তি ও সামর্থ্যের তুলনায় বেশি পরিশ্রম করে তাদের দেহে অতিরিক্ত ক্যালরিযুক্ত চাহিদার খাদ্যের প্রয়োজন হয়। এজন্য যেসব খাবারে দেহে বেশি শক্তি উৎপাদন করে সেগুলো পরিশ্রমী ব্যক্তিদের গ্রহণ করতে হয়। তেল, চর্বি, মাখন ইত্যাদি স্নেহ জাতীয় খাদ্যে শক্তি উৎপাদন ক্ষমতা অন্যান্য খাদ্য থেকে অনেক বেশি পাওয়া যায়। ফলে চাহিদার তুলনায় শরীরে কর্মক্ষমতার যোগান দেয়। আবার বয়স ও পরিশ্রমের ধরন অনুযায়ী শরীরে ক্যালরির চাহিদা নিরূপণ হয়। যাদের বেশি পরিশ্রম করতে হয় তাদের দেহে প্রয়োজনীয় ক্যালরির যোগান স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য থেকে সরবরাহ করে থাকে। এজন্যপরিশ্রমী ব্যক্তিদের স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য অত্যাবশ্যক।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
যে সমস্ত লোক বেশি পরিশ্রম করে তাদের জন্য চার্ট-২ এর খাদ্য অত্যাবশ্য…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
