উদ্দীপকের আলোকে ডাক্তারের পরামর্শটি কতটা গ্রহণযোগ্য? উত্তরের সপক্ষে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে বলা যায় রহমান সাহেবের প্রতি ডাক্তার সাহেবের পরামর্শটি সম্পূর্ণটাই গ্রহণযোগ্য। নিচে এর সপক্ষে আমার মতামত বিশ্লেষণ করা হলো- রহমান সাহেবের বয়স ৫০ বছর। তার ওজন ৮০ কেজি এবং উচ্চতা ১.৫ মিটার। যেহেতু তার দেহের উচ্চতার তুলনায় ওজন অনেক বেশি, তাই স্বাভাবিকভাবেই তিনি শারীরিক সমস্যায় ভুগছেন যেমন- স্বাভাবিক কাজকর্ম ভালোভাবে করতে পারেন না। একজন পুরুষ মানুষের আদর্শ BMI মান হলো ১৮.৫ [গণিত] ২৪.৯। কিন্তু রহমান সাহেবের BMI মান ৩৫.৫৬ (প্রায়) যা দেহের স্থূলতাকে নির্দেশ করে। এ অবস্থায় তার প্রতি ডাক্তারের পরামর্শ হলো চর্বিজাতীয় খাদ্য বর্জন ও শারীরিক পরিশ্রম। কারণ, অধিক চর্বিযুক্ত খাদ্যে উপস্থিত কোলেস্টেরল রক্তনালির গাত্রে জমা হয়ে রক্তনালি সংকুচিত হয়ে প্রাচীরের স্থিতিস্থাপকতা কমে যাবে এবং শক্ত হয়ে উচ্চ রক্তচাপ দেখা দিবে। চর্বিযুক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার পাশাপাশি তাকে শারীরিক পরিশ্রম করতে হবে। এর ফলে তার দেহে জমে থাকা অতিরিক্ত মেদ বা চর্বি ভেঙে যাবে এবং দেহে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিবে। পরিশেষে বলা যায়, স্থূলতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের হাত থেকে সুস্থ, সবল ও নীরোগভাবে বেঁচে থাকার জন্য রহমান সাহেবের প্রতি ডাক্তারের পরামর্শটির গ্রহণযোগ্যতা ব্যাপক।
SSC বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের আলোকে ডাক্তারের পরামর্শটি কতটা গ্রহণযোগ্য? উত্তরের সপক্ষে…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
