উদ্দীপকের মৌলগুলোর আয়নিকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের U, V, W, X, Y মৌলগুলো যথাক্রমে B, C, N, O ও F। কেননা লেখচিত্র হতে, 5, 6, 7, 8, 9 পারমাণবিক সংখ্যাবিশিস্ট মৌলগুলো B, C, N, O, F মৌলগুলোর আয়নিকরণ শক্তি শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ নিচে বিশ্লেষণ করা হলো- জানা আছে, একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রের সাথে সর্ববহিঃস্থ ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায়। ফলে সর্ববহিঃস্থ একটি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। উদ্দীপকের B, C ও N এর আয়নিকরণ শক্তি ঊর্ধ্বক্রমে বৃদ্ধি পেলেও ০ এর ক্ষেত্রে নিম্নমুখী হয়ে পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। এক্ষেত্রে N এর আয়নিকরণ শক্তি ০ অপেক্ষা বেশি হয়েছে। কারণ অক্সিজেন ও নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই- [গণিত] অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় [গণিত] । একক ধনাত্মক চার্জযুক্ত অক্সিজেন [গণিত] আয়নের ইলেকট্রন বিন্যাসে অর্ধপূর্ণ 2 p অরবিটালসমূহ থাকায় তা তুলনামূলকভাবে অধিকতর স্থিতিশীল। ফলে অক্সিজেনের আয়নিকরণ বিভব তুলনামূলকভাবে কম। অন্যদিকে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে [গণিত] , যা তিনটি অর্ধপূর্ণ 2 p .অরবিটালের কারণে তুলনামূলকভাবে স্থিতিশীল। এটি থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে এ স্থিতিশীলতা ভঙ্গ হয়। ফলে নাইট্রোজেনের আয়নিকরণ বিভব স্বাভাবিক অপেক্ষা কিছু বেশি হয়। এ কারণে নাইট্রোজেনের অপেক্ষা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বেশি হলেও নাইট্রোজেনের আয়নিকরণ শক্তি অক্সিজেনের প্রথম আয়নিকরণ শক্তি অপেক্ষা বেশি। অর্থাৎ [গণিত] এজন্য উদ্দীপকের মৌলগুলোর আয়নিকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী হয় না।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের মৌলগুলোর আয়নিকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কার…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর

উত্তর
উত্তর