কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি?
ক. K
খ. Si
গ. Na
ঘ. Al
উত্তর: K
ব্যাখ্যা: K, Si, Na, Al এর ইলেকট্রন বিন্যাস করে পাই, [গণিত] ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, Si, Na, Al একই তথা ৩য় পর্যায়ের মৌল। শুধুমাত্র K ৪র্থ পর্যায়ের মৌল। জানা আছে, একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডানদিকে যাওয়া যায় পরমাণুর আকার/ব্যাসার্ধ তত কমতে থাকে। আবার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে। প্রদত্ত মৌলগুলোর মধ্যে K সর্ববামে এবং Si, Na, AI এর নিচের পর্যায়ে অবস্থিত হওয়ায় K এর পারমাণবিক ব্যাসার্ধ বেশি।সুতরাং, সঠিক উত্তর: (ক)।
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · MCQ