অক্সিজেন ও ফ্লোরিনের মধ্যে কোনটির আকার বড়- ব্যাখ্যা কর।
উত্তর: অক্সিজেন ও ফ্লোরিনের মধ্যে অক্সিজেনের আকার বড়। কারণ 'একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে শক্তিস্তর সংখ্যা একই থাকে, কিন্তু একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়। ফলে তারা ধনাত্মক নিউক্লিয়াসকে আরও বেশি আকর্ষণ করে এবং সংকুচিত হয়। তাই পরমাণুর আকার হ্রাস পায়। অক্সিজেন ও ফ্লোরিন একই পর্যায়ে অবস্থিত এবং ফ্লোরিন একই পর্যায়ের ডানে অবস্থিত হওয়ায় ফ্লোরিনের আকার সংকুচিত তথা ছোট হয়। এজন্য অক্সিজেনের আকার তুলনামূলক ফ্লোরিন অপেক্ষা বড়।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
অক্সিজেন ও ফ্লোরিনের মধ্যে কোনটির আকার বড়- ব্যাখ্যা কর।
উত্তর