উদ্দীপকে উল্লিখিত মৌল তিনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, [গণিত] ও [গণিত] মৌল তিনটি যথাক্রমে [গণিত] ও [গণিত] । নিচে মৌল তিনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করা হলো- ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। জানা আছে, একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে অগ্রসর হওয়া যায় ততই ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। আবার একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় মৌলের ইলেকট্রন আসক্তি ততই কমে। কেননা একই পর্যায়ে ক্রমান্বয়ে বাম থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায় তথা ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। অপরদিকে একই গ্রুপের মৌলের ক্রমান্বয়ে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে ইলেকট্রনের শক্তিস্তর সংখ্যা বাড়তে থাকে অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াস হতে পরমাণুর সর্ববহিঃস্থ স্তরের দূরত্ব বৃদ্ধি পায়। ফলে আগমণকারী ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ হ্রাস পায়। এতে ইলেকট্রন আসক্তি কমে যায়। প্রদত্ত মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই, [গণিত] (৩য় পর্যায়, গ্রুপ-2) [গণিত] (৪পর্যায়, গ্রুপ-1) [গণিত] (৪পর্যায়, গ্রুপ-11) দেখা যাচ্ছে, Mg মৌল ৩য় পর্যায়ে এবং K ও Cu মৌলদ্বয় ৪র্থ পর্যায়ে অবস্থিত। তাই Mg এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস ( [গণিত] ) হওয়ার কারণে Mg এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম এবং শূন্যের কাছাকাছি। অপরদিকে ৪র্থ পর্যায়ের K ও Cu এর মধ্যে Cu ডানে অবস্থিত হওয়ায় Cu এর ইলেকট্রন আসক্তির মান K থেকে বেশি।সুতরাং, মৌল তিনটির ইলেকট্রেন আসক্তির ক্রম : [গণিত]
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত মৌল তিনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর