উদ্দীপকের মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, X, Y, Z ও Q মৌল চারটি যথাক্রমে Na(11), Ca(20), S(16), O(8)। নিচে মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করা হলো-প্রদত্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে পাই, [গণিত] দেখা যাচ্ছে, O(8) মৌলটি ২য় পর্যায়ে, Na ও S ৩য় পর্যায়ে এবং Ca মৌলটি ৪র্থ পর্যায়ে অবস্থিত। জানা আছে, পর্যায় সারণির একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাওয়া যায় মৌলসমূহের পারমাণবিক আকার ততই হ্রাস পায়। কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়ার সাথে সাথে একটি করে পারমাণবিক সংখ্যা বাড়ে এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বৃদ্ধি পায়। এতে শক্তিস্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে ঝুঁকে থাকে। ফলে পারমাণবিক আকার হ্রাস পায়। আবার একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলসমূহের আকার বৃদ্ধি পায়। কারণ একই গ্রুপে উপর থেকে নিচে একটি করে নতুন শক্তিস্তর যুক্ত হয় কিন্তু বহিঃস্তরে কোনো ইলেকট্রন যুক্ত হয় না বলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়।Ca মৌলটি অপেক্ষাকৃত নিচের পর্যায়ে অবস্থিত হওয়ায় এর আকার সবচেয়ে বড়। আবার ৩য় পর্যায়ের Na ও S এর মধ্যে Na বামে অবস্থিত হওয়ায় Na এর আকার S অপেক্ষা বড়। সর্বশেষ O(8) সবার উপরের পর্যায়ের ডানে অবস্থিত বলে এর আকার সবচেয়ে ছোট।সুতরাং, মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম: [গণিত]
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর