পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ- ব্যাখ্যা করো।
উত্তর: পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন নামক তিন ধরনের স্থায়ী মৌলিক কণিকা উপস্থিত থাকে যার মধ্যে প্রোটন ও নিউট্রন পরমাণুর নিউক্লিয়াস গঠন করে। অপরদিকে, ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জবিহীন হয়। আবার, নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনসমূহ ঋণাত্মক আধানযুক্ত হয়। পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান এবং তাদের চার্জের মান সমান ও বিপরীত প্রকৃতির হয়। তাই সামগ্রিকভাবে পরমাণুতে মোট চার্জের পরিমাণ শূন্য হয়। তাই পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর