X, Y ও Q মৌলসমূহ পর্যায় সারণির একই গ্রুপে অবস্থিত - যথাযথ সমীকরণের সাহায্যে প্রমাণ কর।
উত্তর: উদ্দীপকের X, Y ও Q মৌল তিনটি যথাক্রমে Na(11), K(19) ও Rb(37)। এ মৌলসমূহ পর্যায় সারণির একই গ্রুপে অবস্থিত। নিচে যথাযথ সমীকরণের সাহায্যে তা প্রমাণ করা হলো- প্রদত্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে পাই, [গণিত] দেখা যাচ্ছে, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা একই; যেখানে সর্ববহিঃস্তরে s অরবিটালে 1টি [গণিত] রয়েছে। তাই এরা একই গ্রুপের অন্তর্ভুক্ত এবং একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। যেমন, হ্যালাইড গঠন : মৌলগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালাইড গঠন করতে পারে। বিক্রিয়া : [গণিত] তীব্র ক্ষার তৈরি: মৌলগুলো পানিতে বিস্ফোরণসহ বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে। এসিডের সাথে বিক্রিয়ায় [গণিত] গ্যাস তৈরি : মৌলগুলো এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও [গণিত] গ্যাস তৈরি করে । উপরের বিক্রিয়াগুলো থেকে দেখা যায়, Na, K, Rb একই রকমের ধর্ম ও বিক্রিয়া প্রদর্শন করে। এজন্য মৌলগুলো পর্যায় সারণির একই গ্রুপে তথা 1 নং গ্রুপে অবস্থিত। (প্রমাণিত)
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
X, Y ও Q মৌলসমূহ পর্যায় সারণির একই গ্রুপে অবস্থিত - যথাযথ সমীকরণের …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর