M, X এবং Y মৌল তিনটির আয়নিকরণ শক্তির ক্রম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, M, X ও Y মৌল তিনটি যথাক্রমে Rb(37), Al(13) ও Mg (12)। নিচে মৌল তিনটির আয়নিকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করা হলো- জানা আছে, একই পর্যায়ের বাম থেকে ডানে আয়নিকরণ শক্তির মান ক্রমশ: বৃদ্ধি পায় এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আয়নিকরণ শক্তির মান হ্রাস পায়। উদ্দীপকের তথ্যমতে, Rb মৌলটি ৫ম পর্যায়ে অবস্থিত এবং Mg ও Al ৩য় পর্যায়ে অবস্থিত। নিচের পর্যায়ে অবস্থিত হওয়ায় Rb এর আয়নিকরণ শক্তির মান সবচেয়ে কম। আবার ৩য় পর্যায়ের Mg অপেক্ষা AI ডানে অবস্থিত হওয়ায় AI এর আয়নিকরণ শক্তি বেশি হওয়ায় কথা। কিন্তু Mg এর আয়নিকরণ শক্তি AI থেকে বেশি। কারণ এদের [গণিত] বিন্যাস- [গণিত] (সুস্থিত) [গণিত] (সুস্থিত নয়) Mg এর যোজ্যতা স্তরে s অরবিটাল e দ্বারা পূর্ণ থাকায় এটি সুস্থিত। এজন্য এর যোজ্যতা স্তর থেকে 1টি [গণিত] ত্যাগ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন। অন্যদিকে Al এর যোজ্যতা স্তরের 3p অরবিটালে 1টি মাত্র e- থাকায় এটি পূর্ণ বা অধর্পূর্ণ নয়। কাজেই এটি সুস্থিত নয়। এজন্য যোজ্যতা স্তর থেকে 1 টি ইলেকট্রন ত্যাগ করতে তুলনামূলক কম শক্তি প্রয়োজন বলে Mg অপেক্ষা আয়নিকরণ শক্তি তুলনামূলক কম হয়। সুতরাং, মৌল তিনটির আয়নিকরণ শক্তির ক্রম : Mg(12) > Al(13) > Rb(37)
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
M, X এবং Y মৌল তিনটির আয়নিকরণ শক্তির ক্রম বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর