উদ্দীপকে উল্লিখিত পর্যায়টির আকারের ক্রম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত পর্যায়টি পর্যায় সারণির ২য় পর্যায়ের মৌলের। কেননা পর্যায়টির সর্ব ডানের নিষ্ক্রিয় মৌলটি নিয়ন [গণিত] , যার ইলেকট্রন বিন্যাস- [গণিত] । নিচে ২য় পর্যায়ের প্রদত্ত মৌলগুলোর (Be, N, O, F, Ne) আকারের ক্রম বিশ্লেষণ করা হলো-জানা আছে, পারমাণবিক আকার মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায় সারণির একই পর্যায়ের যতই বামদিক থেকে ডানদিকে যাওয়া যায়, পরমাণুর আকার ততই হ্রাস পায়। এর কারণ হলো একই পর্যায়ের বাম থেকে ডানে ক্রমান্বয়ে পাঃসংখ্যা বৃদ্ধি পায়। আর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে একটি করে প্রোটন যুক্ত হয় এবং সেই সাথে একটি করে ইলেকট্রনও যুক্ত হয়। তবে এ অতিরিক্ত ইলেকট্রনটি বহিঃস্থ একই শক্তিস্তরে যুক্ত হয় বলে ইলেকট্রনের স্তরের কোনো পরিবর্তন হয় না। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বহিঃস্থ ইলেকট্রন মেঘ নিউক্লিয়াস কর্তৃক আরও দৃঢ়ভাবে আকৃষ্ট হয় এবং ফলস্বরূপ পরমাণুর আকারও ক্রমশ হ্রাস পায়। ২য় পর্যায়ের প্রদত্ত মৌলগুলো Be(4), N(7), O(8), F(9), Ne (10) এর মধ্যে সর্ববামে অবস্থিত Be(4) এর আকার সবচেয়ে বড় এবং সর্বডানে অবস্থিত Ne এর আকার সবচেয়ে ছোট।সুতরাং, মৌলগুলোর আকারের ক্রম: [গণিত]
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত পর্যায়টির আকারের ক্রম বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর