উদ্দীপকে উল্লিখিত শ্রেণি ও পর্যায়ের মৌলগুলোর ধাতব ধর্ম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত পর্যায়টি হলো ২য় পর্যায় এবং গ্রুপটি হলো গ্রুপ-২। গ্রুপ-2 এর P, Q ও R মৌল তিনটি যথাক্রমে Be (4), Mg(12) -ও Ca(20)। আবার পর্যায়-2 এর P, X, Y, F মৌলগুলো যথাক্রমে Be(4), N(7), O(8), F(9)। নিচে উল্লেখিত গ্রুপ এবং পর্যায়ের মৌলগুলোর ধাতব ধর্ম ব্যাখ্যা করা হলো-জানা আছে, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলসমূহের ধাতব ধর্ম বৃদ্ধি পায়। কারণ একই গ্রুপ বা শ্রেণির মৌলসমূহের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ফলে যোজ্যতা স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। যার -কারণে যোজ্যতান্তরের ইলেকট্রন ত্যাগ করা সহজ হয় এবং ধাতব ধর্ম বৃদ্ধি পায়। প্রদত্ত 2 নং গ্রুপের Be(4), Mg(12) ও Ca(20) মৌল তিনটির মধ্যে Ca নিচের পর্যায়ে অবস্থিত হওয়ায় Ca এর ধাতব ধর্ম সবচেয়ে বেশি এবং Be উপরের পর্যায়ে অবস্থিত হওয়ায় Be ধাতব ধর্ম সবচেয়ে কম। অর্থাৎ, মৌলগুলোর ধাতব ধর্মের ক্রম: [গণিত] আবার একই পর্যায়ের বাম থেকে ডানে পরমাণুর আকার ক্ষুদ্র হয় বলে যোজ্যতা স্তরের ইলেকট্রন ত্যাগ কষ্টকর হয়। ফলে ধাতব ধর্ম হ্রাস পায়। উদ্দীপকের পর্যায়-2 এর Be, N, O, F মৌলগুলোর মধ্যে পর্যায়টির বামের মৌল Be এর ধাতব ধর্ম সবচেয়ে বেশি এবং ডানের মৌল F এর সবচেয়ে কম। সুতরাং, উল্লেখিত পর্যায়ের মৌলগুলোর ধাতব বৈশিষ্ট্যের ক্রম: [গণিত]
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত শ্রেণি ও পর্যায়ের মৌলগুলোর ধাতব ধর্ম বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর