[গণিত] এবং [গণিত] এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের [গণিত] ও [গণিত] মৌল দুটি যথাক্রমে হাইড্রোজেন ও হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম উভয়ই প্রথম পর্যায়ের মৌল। ইলেকট্রন আসক্তি হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে নির্গত শক্তির পরিমাণ। একই পর্যায়ের যতই বাম থেকে ডানে যাওয়া যায় মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় এবং সর্ববহিঃস্থ শক্তিস্তরে একটি করে ইলেকট্রন যুক্ত হয়। কিন্তু শক্তিস্তরের সংখ্যা বৃদ্ধি পায় না। ফলে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াস কর্তৃক সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। এতে পরমাণুর আকার হ্রাস পায়। ফলে একই পর্যায়ের যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় মৌলসমূহের ইলেকট্রন আসক্তি ততই বৃদ্ধি পায়। যেহেতু হাইড্রোজেন অপেক্ষা হিলিয়ামের আকার ছোট তাই He ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা। অথচ এখানে ব্যতিক্রম পরিলক্ষিত হয় কারণ He নিষ্ক্রিয় হওয়ায় সহজে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে না। সে কারণে He হতে H এর ইলেকট্রন আসক্তি বেশি হয়। অর্থাৎ H > He.
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
এবং এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা কর।
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর