উদ্দীপকের মৌলগুলোর আয়নিকরণ শক্তির ক্রম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের [গণিত] ও [গণিত] মৌলগুলো যথাক্রমে [গণিত] , [গণিত] ও [গণিত] । [গণিত] ও [গণিত] হলো তৃতীয় পর্যায়ের মৌল এবং [গণিত] হলো ৪র্থ পর্যায়ের মৌল। নিম্নে মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করা হলো- আমরা জানি, একই পর্যায়ের বাম থেকে ডানদিকের দিকে অগ্রসর হলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। কারণ একই পর্যায়ের বাম হতে ডান দিকে অগ্রসর হলে কেন্দ্রে ধনাত্মক চার্জ ও বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পায় না। ফলে বহিঃস্থ ইলেকট্রনের উপরে কেন্দ্রের ধনাত্মক চার্জের আকর্ষণ বৃদ্ধির ফলে মৌলের আকার হ্রাস পায় এবং একই কারণে আয়নীকরণ শক্তিও বৃদ্ধি পায়। এখানে, সিলিকন, সালফার ও ক্লোরিনের অবস্থান একই পর্যায়ে এবং সিলিকনের ডানে সালফার ও সালফারের ডানে ক্লোরিনের অবস্থান। সুতরাং মৌলসমূহের আকারের ক্রম হবে CI <S <Si । কিন্তু মৌলসমূ হের আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে। অর্থাৎ আয়নীকরণ শক্তির ক্রম হবে Si < S < Cl আবার, একটি গ্রুপে যত উপর থেকে নিচে যাওয়া যায় তত আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। কারণ, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে অগ্রসর হলে পরমাণুতে নতুন শক্তিস্তর যুক্ত হয় ফলে মৌলের পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াস হতে বহিঃস্থ ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাওয়ায় তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল হ্রাস পায়। ফলে বহিঃস্থ ইলেকট্রন সরিয়ে নেওয়া সহজ হয়। অর্থাৎ আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। সুতরাং [গণিত] এর অবস্থান ৪র্থ পর্যায়ে হওয়ায় এর আকার ক্লোরিন, সালফার ও সিলিকনের আকারের চেয়ে বড় হবে। ফলে [গণিত] এর আয়নীকরণ শক্তির মান সিলিকন, সালফার ও ক্লোরিনের অপেক্ষা কম হবে। অতএব, আয়নীকরণ শক্তির ক্রম হবে Ca < Si <S < Cl.
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের মৌলগুলোর আয়নিকরণ শক্তির ক্রম বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর