উদ্দীপকে উল্লিখিত মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, X, Y, Z মৌল, তিনটি যথাক্রমে Na, Mg, Al; যেখানে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 12, 13।নিচে এদের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করা হলো- মৌলত্রয়ের ইলেকট্রন বিন্যাস, [গণিত] দেখা যাচ্ছে, মৌল 3টি ৩য় পর্যায় তথা একই পর্যায়ের মৌল। জানা আছে, পর্যায় সারণিতে একটি পর্যায়ের যতই বাম থেকে ডান দিকে অগ্রসর হওয়া যায়, ততই মৌলসমূহের বহিঃস্থ শক্তিস্তরে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। যদিও কক্ষপথ সংখ্যা অপরিবর্তিত থাকে। ফলে যোজনী ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কর্তৃক অধিকতর দৃঢ়ভাবে আকৃষ্ট হয়, যার জন্য পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়।ফলে পরমাণুর আকার ছোট হয়। দেখা যাচ্ছে, Na, Mg ও Al এর মধ্যে Al সবচেয়ে ডানে অবস্থিত বলে এটি আকারে সবচেয়ে ছোট এবং Na সবচেয়ে বামে অবস্থিত বলে এটি আকারে সবচেয়ে বড়। সুতরাং, মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম: Na > Mg > Al।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর