উদ্দীপকের মৌলগুলোর মধ্যে 'Y [গণিত] মৌলের আয়নিকরণ শক্তির মান সবচেয়ে বেশি – যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, X, Y, Z হলো যথাক্রমে C, F ও Mg। মৌলগুলোর মধ্যে F মৌলের আয়নিকরণ শক্তির মান সবচেয়ে বেশি।নিচে তা যুক্তিসহ বর্ণনা করা হলো- জানা আছে, একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রের সাথে সর্ববহিঃস্থ ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায়। ফলে সর্ববহিঃস্থ একটি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ আয়নিকরণ শক্তির মান বেশি হয়।' আবার একই গ্রুপে উপর থেকে নিচের মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ফলে কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ সহজ হয় বলে আয়নিকরণ শক্তির মান হ্রাস পায়। [গণিত] (এর ইলেকট্রন বিন্যাস) [গণিত] (২য় পর্যায় গ্রুপ-14) [গণিত] (২য় পর্যায় গ্রুপ-17) [গণিত] (৩য় পর্যায় গ্রুপ-2) দেখা যাচ্ছে, C ও F ২য় পর্যায়ের এবং Mg ৩য় পর্যায়ের মৌল। এজন্য Mg অপেক্ষা C ও F এর আয়নিকরণ শক্তি বেশি। কিন্তু C অপেক্ষা F সর্বডানে অবস্থিত হওয়ায় F এর আয়নিকরণ শক্তি C অপেক্ষা বেশি। অর্থাৎ F তথা Y এর আয়নিকরণ শক্তির মান সবচেয়ে বেশি।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের মৌলগুলোর মধ্যে 'Y মৌলের আয়নিকরণ শক্তির মান সবচেয়ে বেশি –…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর