রসায়নে ঘটনা-১ এর গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ হচ্ছে ১৯১১ সালে রাদারফোর্ড কর্তৃক প্রদত্ত পরমাণু মডেল। পরমাণুর গঠন বর্ণনা ও পরমাণুর মধ্যে মৌলিক কণিকার অবস্থান সম্পর্কিত যুগান্তকারী মতবাদ প্রস্তাবিত হয় এই মডেলে। এ মডেলের গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করা হলো- (i) নিউক্লিয়াস আবিষ্কার: ১৯১১ সালে রাদারফোর্ড পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং এর আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য তাও প্রমাণ করেন। (ii) নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের অবস্থান: রাদারফোর্ডই সর্বপ্রথম বলেছেন' যে, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধানবিশিষ্ট একটি ভারী বস্তু রয়েছে একে নিউক্লিয়াস বলে এবং ইলেকট্রনসমূহ এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। (iii) পরমাণুর চার্জ নিরপেক্ষতা: রাদারফোর্ডই প্রথম বলেছেন যে, পরমাণু আধান নিরপেক্ষ। এর মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন যা রাদারফোর্ডের পরমাণু মডেল বা নিউক্লিয়ার মডেল সৌরমডেল নামে পরিচিত। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, ১৯১১ সালটি রসায়নে অধিকতর গুরুত্বপূর্ণ।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
রসায়নে ঘটনা-১ এর গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর