প্রথম মৌলটির ইলেকট্রনবিন্যাস লিখে এর যোজনীর ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত [গণিত] মৌলের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ : [গণিত] অর্থাৎ মৌলটি প্রকৃতপক্ষে আয়রন (Fe)। Fe পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে নিচে এর ব্যাখ্যা প্রদাম করা হলো- কোনো মৌলের ইলেফট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে ঐ মৌলের যোজনী বলা হয়। কোনো মৌলের যোজনী অন্য মৌলের সাথে এর যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা প্রকাশ করে। Fe মৌলটির ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তরে 2টি ইলেকট্রন থাকায় মৌলটি যোজনী 2 প্রদর্শন করে। যেমন, [গণিত] যৌগে Fe পরমাণু দুটি একযোজী ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে। কাজেই এ যৌগে Fe এর যোজনী 2 । আবার 3d অরবিটালের সুস্থিত বিন্যাস অর্জনের জন্য [গণিত] হতে আরও একটি ইলেকট্রন সরানো সম্ভব। অর্থাৎ Fe পরমাণুর বহিঃস্তর হতে 3টি ইলেকট্রন অপসারণ করে এর যোজনী 3 হতে পারে । যেমন, [গণিত] য়ৌগে Fe পরমাণু 3 টি একযোজী ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে। কাজেই এ যৌগে Fe এর যোজনী 3 হতে দেখা যায়। অতএব, [গণিত] বা আয়রন (Fe) মৌলটি পরিবর্তনশীল যোজনী 2 ও 3 প্রদর্শন করে।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
প্রথম মৌলটির ইলেকট্রনবিন্যাস লিখে এর যোজনীর ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর