উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতিটি সঠিক বলে তুমি মনে কর? তোমার উত্তরের স্বপক্ষে যথাযথ যুক্তি উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকের K(19) এর ইলেকট্রন বিন্যাসের পদ্ধতি-2 সঠিক বলে মনে করি। নিচে উত্তরের সপক্ষে যথাযথ যুক্তি উপস্থাপন করা হলো- K এর প্রদত্ত ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই, পদ্ধতি-1 : [গণিত] পদ্ধতি-2 : [গণিত] আউফবাউ নীতি অনুসারে, ইলেকট্রন প্রথমে নিম্নশক্তির অরবিটালে এবং পরে উচ্চশক্তির অরবিটালে গমন করে। দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্নশক্তির আর কোনটি উচ্চশক্তির তা [গণিত] এর মানের ওপর নির্ভর করে। যার (n + ) এর মান কম সেটি নিম্নশক্তির অরবিটাল। 3d এবং 4 s অরবিটালের জন্য ( [গণিত] ) এর মান নিম্নরূপ : 3d অরবিটালে : [গণিত] 4s অরবিটালে : [গণিত] সুতরাং, 3d এর চেয়ে 4s অরবিটালের শক্তি কম (4s < 3d) হওয়ায় পটাসিয়ামের 19 তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে স্থান গ্রহণ করে। ফলে K(19) এর ইলেকট্রন বিন্যাস দাঁড়ায়- [গণিত] সুতরাং বলা যায়, 3d অপেক্ষা 4s অরবিটালের শক্তি কম হওয়ায় 19 তম ইলেকট্রনটি 3d তে প্রবেশ না করে 4s-এ প্রবেশ করে। উপরের আলোচনা থেকে বলা যায়, K মৌলটির ক্ষেত্রে পদ্ধতি-1 অপেক্ষা পদ্ধতি-২ এর ইলেকট্রন বিন্যাস-সঠিক।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতিটি সঠিক বলে তুমি মনে ক…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর