জনাব হাসিবের শহরের সাথে আদর্শ জীবনচরিত অধ্যায়ের যে সময়ের মিল রয়েছে, তা বর্ণনা কর।
উত্তর: জনাব হাসিবের শহরের সাথে আদর্শ জীবনচরিত অধ্যায়ের 'জাহেলি যুগ' বা অজ্ঞতার যুগের সাথে মিল রয়েছে।মহানবি (স.)-এর আবির্ভাবের পূর্বে আরব সমাজের লোকের নবি--রাসুলদের শিক্ষা ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। তাই সে যুগকে আইয়্যামে জাহিলিয়্যা বা অজ্ঞতার যুগ বলে। জাহেলি যুগে সুষ্ঠু ও সুন্দর সামাজিক ব্যবস্থা সম্পর্কে আরব সমাজের লোকদের কোনো ধারণাই ছিল না। মানুষের জান, মাল, ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। নরহত্যা, রাহাজানি, খুন-খারাবি, ডাকাতি, মারামারি, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়াখেলা, মদ্যপান, সুদ, ঘুষ, ব্যভিচার ছিল তখনকার প্রচলিত ব্যাপার। তৎকালীন সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। নারীদের সামাজিক জীব মনে করা হতো না; বরং দাসী 'হিসেবে তাদের বিক্রি করা হতো, ভোগ বিলাসের বস্তু মনে করা হতো। এককথায় অপরাধের এমন কোনো দিক ছিল না যা তারা করত না।উদ্দীপকে জনাব হাসিবের শহরেও হত্যা, রাহাজানি, মদ্যপান, জুয়া খেলা, সুদ ও ঘুষ প্রচলিত ব্যাপার। তাই তার শহরের সাথে আইয়্যামে জাহেলিয়্যার মিল রয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব হাসিবের শহরের সাথে আদর্শ জীবনচরিত অধ্যায়ের যে সময়ের মিল রয়েছে,…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর