জনাব হামীমের কর্মকাণ্ডে কোনো একজন ইমামের জীবনীর সাথে সম্পূর্ণ মিল খুঁজে পাও কি? উক্ত ইমামকে চিহ্নিত করে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২-এ উল্লিখিত জনাব হামীমের কর্মকাণ্ডে হযরত ইমাম আবু হানিফা (রহ.)-এর জীবনীর সাথে সম্পূর্ণ মিল খুঁজে পাইনি। বরং আংশিক মিল পাওয়া যায়।ফিকাহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা (র.) ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। সতেরো বছর বয়স থেকে জ্ঞান সাধনা আরম্ভ করলেও তিনি অতি অল্প দিনের মধ্যে হাদিস, তাফসির, ফিকাহ ইত্যাদি বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ফিকাহশাস্ত্রের উদ্ভাবক ছিলেন। তিনি তাঁর চল্লিশজন ছাত্রের সমন্বয়ে 'ফিকাহ সম্পাদনা বোর্ড' গঠন করেন। এই বোর্ড দীর্ঘ বাইশ বছর কঠোর সাধনা করে ফিকাহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপদান করেন। পরবর্তীতে তিনি বোর্ডের চল্লিশজন সদস্য হতে দশজনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। ফিকাহশাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান সবচেয়ে বেশি। তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম, আবিদ ও বুদ্ধিমান। তৎকালীন বাগদাদের খলিফা আল মানসুর ইমাম আবু হানিফা (র.)-কে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেননি। ফলে তাঁকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়। সরকার কর্তৃক দেওয়া সুযোগ-সুবিধা প্রত্যাখ্যান করে ইমাম আবু হানিফা নৈতিক ও দীনি ইলমের মর্যাদা সমুন্নত রেখেছেন।উদ্দীপকে জনাব হামীমের কর্মকাণ্ডের প্রথম দিকে হযরত ইমাম আবু হানিফা (রহ.)-এর জীবনীর সাথে মিল থাকলেও তার পরবর্তীতে জীবনে দেখা যায় ইমাম আবু হানিফা (রহ.) খলিফা আল মানসুর কর্তৃক প্রধান বিচারপতির দায়িত্বের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু জনাব হামীম সাহেব রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবকৃত পদে যোগদান করেন। যাতে ইমাম আবু হানিফা (রহ.)-এর জীবনাদর্শের সম্পূর্ণ বিপরীত দিক ছিল। তাই বলা যায়, জনাব হামীমের কর্মকাণ্ডে ইমাম আবু হানিফা (রহ.)-এর জীবনীর সাথে সম্পূর্ণ মিল খুঁজে পাওয়া যায় না।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব হামীমের কর্মকাণ্ডে কোনো একজন ইমামের জীবনীর সাথে সম্পূর্ণ মিল খ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর