মাওলানা ইমরান সাহেবের সাথে কোন মনীষীর সাদৃশ্য রয়েছে? হাদিস শাস্ত্রে তার অবদান ব্যাখ্যা কর।
উত্তর: মাওলানা ইমরান সাহেবের সাথে মুসলিম মনীষী ইমাম বুখারি (র.)-এর সাদৃশ্য রয়েছে। ইমাম বুখারি দীর্ঘ ষোল বছর সাধনা করে ৬ লক্ষ হাদিস থেকে পরীক্ষা নিরীক্ষা করে ৭২৭৫টি হাদিস বুখারি শরীফে লিপিবদ্ধ করেন। প্রত্যেক হাদিস লিখার পূর্বে তিনি ওযু ও গোসল করে দুই রাকআত নফল নামায পড়তেন। অতঃপর ইস্তেখারা (স্বপ্নে কল্যাণকর বস্তু পাওয়ার আবেদন) করতেন। বিশুদ্ধ মনে হলে সেই হাদিস লিখতেন। হাদিসবিশারদ ও উলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন যে, পৃথিবীতে আল কুরআনের পর বুখারি শরিফই হলো সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। উদ্দীপকে মাওলানা ইমরান সাহেব তাফসির, হাদিস পর্যালোচনা করে ইস্তেখারার মাধ্যমে একটি গ্রন্থ সংকলন করেন। যা পবিত্র কুরআনের পর শ্রেষ্ঠ গ্রন্থের দাবিদার। তাই বলা যায়, উদ্দীপকে ইমরান সাহেবের সাথে ইমাম বুখারি (র.)-এর সাদৃশ্য রয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মাওলানা ইমরান সাহেবের সাথে কোন মনীষীর সাদৃশ্য রয়েছে? হাদিস শাস্ত্রে…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর