চেয়ারম্যানের কাজটি মহানবি (স.)-এর মাদানি জীবনের কোন ঘটনার প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত চেয়ারম্যানের কাজটি মহানবি (স.)-এর মাদানি জীবনের মদিনা সনদ প্রণয়নের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ (স.) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করলেন। মুক্কার তুলনায় মদিনায় শান্ত ও নির্মল পরিবেশে এসে মহানবি হযরত মুহাম্মদ (স.) গুরুত্বপূর্ণ অনেক উদ্যোগ গ্রহণ করলেন। আওস ও খাযরাজ গোত্রদ্বয়ের মাঝে চলমান দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করলেন। মুহাজির ও আনসারদের মাঝে ভ্রাতৃত্ববন্ধন ও সৌহার্দ স্থাপন করলেন। মদিনা ছিল বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকজনের আবাস। হযরত মুহাম্মদ (স.) এই সকল জাতিকে এক করে সেখানে একটি ইসলামি রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিলেন। এ কাজ করতে গিয়ে তিনি সকল গোত্রের নেতাদের। সাথে বৈঠক করে একটি লিখিত সনদ প্রণয়ন করেন, যা ইসলামের ইতিহাসে 'মদিনা সনদ' নামে খ্যাত। এই সনদে মোট ৪৭টি ধারা ছিল। তন্মধ্যে একটি ধারা ছিল সাক্ষরকারী কোনো সম্প্রদায় বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হলে সকল সম্প্রদায়ের সমবেত প্রচেষ্টায় তা প্রতিহত করা হবে। উদ্দীপকে আমরা দেখতে পাই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আসাদ সাহেব ইউনিয়নের সকল ধর্ম ও মতের লোকদের নিয়ে একটি চুক্তি প্রণয়ন করেন যাতে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয় এবং সকলে মিলে দুর্বৃত্তদের প্রতিরোধ করা যায়। যা মহানবি (স.)-এর মাদানি জীবনের মদিনা সনদ প্রণয়নের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। রাসুল (স.) সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল গোত্র প্রধানদের নিয়ে যেমন নীতিমালা চুক্তি প্রণয়ন করেন ঠিক একইভাবে আসাদ সাহেবও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনিয়নের লোকদের নিয়ে চুক্তি প্রণয়ন করেন। তাই আসাদ সাহেবের কাজে মদিনা সনদের ঘটনার প্রতিচ্ছবি ফুটে উঠে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
চেয়ারম্যানের কাজটি মহানবি (স.)-এর মাদানি জীবনের কোন ঘটনার প্রতিচ্ছব…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর